শ্যামনগরে বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার

0

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা॥ সাতক্ষীরা শ্যামনগরে রেনুকা রানী মন্ডল(৬২) নামে এক বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে শ্যামনগর থানা পুলিশ। বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৮টার দিকে উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের খুটিকাটা গ্রামের এ দুর্ঘটনা ঘটে।। তিনি ওই গ্রামের কেনারাম মন্ডলের স্ত্রী। পারিবারিক সূত্র জানায়, তিনি দীর্ঘদিন যাবত শারীরিকভাবে অসুস্থ ছিলেন। অসুস্থতার যন্ত্রনা সহ্য করতে না পেরে সকালে পরিবারের সকলের অগোচরে নিজ ঘরের আড়ায় রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।পুলিশ জানায়, পরিবারের কাছে খবর পেয়ে শ্যামনগর থানার উপপরিদর্শক অমিত কুমার ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
শ্যামনগর থানার ওসি নূরুল ইসলাম বাদল সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরবর্তী আইনী প্রক্রিয়া চলমান আছে।