শ্যামনগরে বসতঘর ভস্মীভূত

0

 

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা॥ সাতক্ষীরা শ্যামনগরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে আলামিন গাজী নামে এক ব্যক্তির বসতঘর সম্পূর্ণ পুড়ে গেেেছ। বুধবার (২৪ মে) ভোররাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার ভূরুলিয়া ইউনিয়নের দক্ষিণ দেউলিয়া গ্রামে মৃত মুজিবর গাজীর ছেলে।
পরিবারের বরাত দিয়ে ভূরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কালিগঞ্জ রোকেয়া মুনসুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ কে এম জাফরুল আলম বাবু জানান, গভীর রাতে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে ঘরে আগুন লাগে। এ সময় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কালিগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই যাবতীয় মালামাল পুড়ে যায়।
কালিগঞ্জ ফায়ার স্টেশন অফিসার আব্দুল হান্নান জানান, এ ঘটনায় বাড়ির মালিকের ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শ্যামনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ-জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।