দুর্গাপূজা উপলক্ষে অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে ৬ নম্বর ওয়ার্ডে উপহার সামগ্রী বিতরণ

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে যশোর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার বিকেলে পিটিআই-এর সামনে দুর্গাপূজার এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।

৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান বাবুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাবেক পৌর কাউন্সিলর ও বিএনপি নেতা হাজী আনিছুর রহমান মুকুল, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ফারুক হোসেন এবং আবুল কাশেম কালু।

এছাড়া আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা প্রফেসর আবদুল কুদ্দুস, খোরশেদ আলম, স্বেচ্ছাসেবক দল নেতা জাহাঙ্গীর আলম, জেলা মহিলা দলের নেত্রী জলি হক, কাজল রেখা, বিউটি বেগম, রোজিনা আক্তার, সোমা পারভিন, আলো আক্তার, কাকলী বেগম এবং নগর ছাত্রদল নেতা রাব্বি হোসেনসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক মানুষের মাঝে দুর্গাপূজার উপহার সামগ্রী বিতরণ করা হয়।