শ্যামনগরে ট্রাক-ভ্যান সংঘর্ষে আহত ৩

0

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ শ্যামনগরে ট্রাক-ইঞ্জিনভ্যান সংঘর্ষে ইঞ্জিন ভ্যানের তিন যাত্রী মারাত্মক আহত অবস্থায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। বুধবার (২৯ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার টেংরাখালী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত তিন ব্যক্তি হলেন- টেংরাখালী গ্রামে জহুর গাজীর ছেলে আব্দুর রহিম গাজী, পার্শ্বেখালী গ্রামে নাছির উদ্দীনের ছেলে রবিউল ইসলাম ও রাজ্জাক সরদারের ছেলে কামরুল ইসলাম। প্রত্যক্ষদর্শী আবুল হোসেন জানান, সকালে মোটরচালিতভ্যান বোঝাই যাত্রী নিয়ে শ্যামনগর আসার পথে বিপরীত দিক দিয়ে একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ওই তিন ব্যক্তি গুরতর আহত হন। তবে আব্দুর রহিম ও কামরুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ডা. সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে (সামেক) প্রেরণ করেন।