শৈলকুপায় স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

0

 

শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা॥ ঝিনাইদহের শৈলকুপায় ‘স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের আয়োজনে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শৈলকুপা মহিলা ডিগ্রি কলেজ,গাড়াগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় ও মধুপুর মাধ্যমিক বিদ্যালয়ে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। এতে উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ১৭শ ছাত্র-ছাত্রী অংশ করে।  ২০১১ সাল থেকে নিয়মিতভাবে সংগঠনটি শিক্ষামূলক এ বৃত্তির আয়োজন করে আসছে। যাতে চতুর্থ শ্রেণি থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। শতকরা ৭০ নম্বর পেলে তাকে সাধারণ বৃত্তির আওতায় আনা হয়। এবং শতকরা ৮০ নম্বর পেলে ট্যালেন্টপুলে বৃত্তি দেওয়া হয়। স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পরিচালক আল ইমরান জানান,স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন একটি অরাজনৈতিক এবং শিক্ষামূলক বৃত্তি প্রদানকারী সেবামূলক প্রতিষ্ঠান। যা শুরু থেকে এখন পর্যন্ত সফলতার সাথে এ কার্যক্রম পরিচালনা করে আসছে। সকলের সহযোগিতা পেলে আগামী দিনগুলোতেও এ আয়োজন অব্যাহত থাকবে ।