শৈলকুপায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

0

শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ শৈলকুপা উপজেলার কদমতলা গ্রামে রাফি (৪) নামের এক শিশু রোববার সকালে পুকুরে ডুবে মারা গেছে। রাফির বাবা মো. রতন জানান, সকালে তার খেলা করছিল। পরে তাকে দেখতে না পেরে খোজাখুজির এক পর্যায়ে বাড়ির পাশে পুকুরে তাকে ভাসতে দেখা যায়। এ ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ‘পুকুরের পানিতে ডুবে একটি শিশু মারা গেছে বলে আমি শুনেছি।’