শুধুমাত্র ধর্মীয় আচার পালন, ছিল না উৎসব : শ্যামাপূজায় যশোরে কালো কাপড়ে মুখ ঢেকে ও নিরবতা পালন মন্দির-মপে

0

স্টাফ রিপোর্টার॥ বৃহস্পতিবার দিপান্বিতা অমাবশ্যা তিথিতে আনুষাঙ্গিক মাঙ্গলিক ধর্মীয় আচারানুষ্ঠানের মধ্য দিয়ে বাঙালি সনাতন ধর্মবিশ্বাসীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রীশ্রী শ্যামাপূজা সম্পন্ন হয়েছে। একইসাথে অনুষ্ঠিত হয় অলক্ষ্মীপূজা শেষে শ্রীশ্রী লক্ষ্মীপূজা। কার্তিক মাসের অমাবশ্যা তিথিতে হয় এ পূজা অনুষ্ঠিত হয়। দিপান্বিতা অমাবশ্যার এ রাতে দীপদানে আলোকমালায় প্রজ্জ্বলিত করে নিজেদের অন্ধকার থেকে আলোকে নিয়ে যাওয়ারই নামান্তর দীপাবলী। অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির আনয়নে ভক্তবৃন্দ এ মহাশক্তির বন্দনা করেন। ভক্তদের বিশ্বাস মহাশক্তির আরাধনায় সকল অশুভ শক্তির বিনাশ হয়ে অন্ধকার থেকে আলোর পথ সুগম হয়।
শাস্ত্রীয় মতে, ভূতচতুর্দশীর পর অমাবশ্যার পূর্ণতিথিতে গভীররাতে উৎসাহ উদ্দীপনায় ধর্মীয় আচারানুষ্ঠানে সারাদেশের সাথে যশোরেও অনুষ্ঠিত হয় এ মহাশক্তির বন্দনা। সার্বজনীন ও ব্যক্তি উদ্যোগে বিভিন্ন বাসাবাড়ি ছাড়াও যশোর সদর উপজেলায় দৃষ্টিনন্দন পূজা মন্দির ও মণ্ডপে এবার পূজা হয়েছে বলে জানিয়েছেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক যোগেশ চন্দ্র দত্ত। তিনি জানান, এ বছরের দুর্গাপূজায় কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে এবারের কালীপূজায় দীপাবলি উৎসব হয়নি; তবে প্রদীপ প্রজ¦ালন করা হয়েছে। হচ্ছেনা সাংস্কৃতিক অনুষ্ঠান, আতশবাজি পোড়ানোর মতো আয়োজন বর্জন করা হয়েছে। এছাড়া সন্ধ্যা ৬টা থেকে ১৫ মিনিট কালো কাপড়ে মুখ ঢেকে দর্শনার্থী ও ভক্তরা স্ব স্ব মন্দিরে নিরবতা পালন করেন। মন্দির-মণ্ডপের দরজায় কালো কাপড়ে সহিংসতাবিরোধী শ্লোগান ‘সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াও’ সংবলিত ব্যানার টাঙিয়ে দেয়া হয়। সরেজমিনে দীপাবলী উৎসব ও শ্রীশ্রী শ্যামাপূজা যশোরে আয়োজনের ঐতিহ্যের ধারাবাহিকতায় বরাবরের মত বড় ধরণের আয়োজন করা হয়নি। শুধুমাত্র ধর্মীয় আচারানুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ রয়েছে এ পূজা। যশোর জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে নীলগঞ্জ মহাশ্মশানে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সন্ধ্যার পর ১৫ মিনিট নিরবতা পালন করা হয় বলে জানান তিনি। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যার আগেই প্রতিটা পূজা মন্দির-মণ্ডপে শ্রীশ্রী শ্যামা বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়। বিগ্রহ স্থাপনের পর আনুসাঙ্গিক সকল প্রস্তুতি সম্পন্নের পর গভীর রাতে পূজা শুরু হয়ে সূর্যোদয়ের আগে পূজা সম্পন্ন হয়। এরপর শুক্রবার সকালে ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এদিকে যশোর পৌর এলাকায় এবারও শতাধিক মন্দির ও মণ্ডপে শ্রীশ্রী শ্যামাপূজা অনুষ্ঠিত হয়েছে। এদের মধ্যে রামকৃষ্ণ আশ্রম ও মিশন, নীলগঞ্জ মহাশশ্মান মন্দির, সিদ্ধেশ্বরী কালী মন্দির, মুড়লী জোড়া মন্দির, বেজপাড়া পূজা সমিতি মন্দির, পুরনো কালীবাড়ি মন্দির, মাড়ুয়া মন্দির, গয়ারাম রোডের মন্দির-মণ্ডপ, চুড়িপট্টী, বারান্দীপাড়া, রাঙামাটি গ্যারেজ, সিটি কলেজপাড়া, নীলগঞ্জ সুপারী বাগান, হরিজনপল্লি, নিউ বেজপাড়া পূজামণ্ডপ, বেজপাড়া বয়েজ ক্লাব মণ্ডপ, বেজপাড়া টিবি ক্লিনিক সার্বজনীন পূজা কমিটি বাগমারাপাড়া পূজামণ্ডপ, ষষ্টিতলাপাড়া পূজা মন্দির, নীলগঞ্জ সাহাপাড়া মন্দির, ভেকুটিয়া সার্বজনীন কালীমন্দির, রেল রোড, চারখামার মোড় উল্লেখযোগ্য। এদিকে এদিন সন্ধ্যায় আঁধার কাটাতে যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজ ক্যাম্পাসে দীপাবলী বা দীপদান তথা দেওয়ালীতে আলোক প্রজ¦ালন অনুষ্ঠিত হয়েছে। সনাতন বিদ্যার্থী সংসদ মাইকেল মধুসূদন কলেজ শাখার উদ্যোগে তাদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের উপাধ্যক্ষ আত্মবিভানন্দ মহারাজ। এরপর ৫০টি মাটির প্রদীপ ও সহ¯্রাধিক মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে আলোকিত করা হয় কলেজ প্রাঙ্গণ। এ সময় উপস্থিত ছিলেন সরকারি মাইকেল মধুসূদন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসান সরোওয়ার্দী, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক অলোক বসু, পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য দীপংকর দাস রতন, সনাক যশোরের সদস্য অ্যাড. প্রশান্ত দেবনাথ, সনাতন বিদ্যার্থী সংসদ মাইকেল মধুসূদন কলেজ শাখার সহসভাপতি লিমা বিশ^াস, চক্রবর্তী, সাধারণ সম্পাদক দেবাশীষ বিশ^াস, যুগ্মসাধারণ সম্পাদক তনুশ্রী সিংহ, সাংগঠনিক সম্পাদক কল্যাণ বিশ^াস, সিটি কলেজ শাখার সহসভাপতি দিপু মন্ডল, অর্থ সম্পাদক শুভ মন্ডল প্রমুখ। স্টাফ রিপোর্টার॥