শালিখায় সরঞ্জামসহ দুই জুয়াড়ি আটক

0

শালিখা (মাগুরা) সংবাদদাতা॥ মাগুরার শালিখায় মঙ্গলবার দিবাগত রাত এগারটার দিকে শালিখা উপজেলার আড়পাড়া গ্রামে অভিযান চালিয়ে জুয়োখেলার সরঞ্জামসহ দুইজন জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ।গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শালিখা থানার এএস আই আব্দুল গনির নেতৃত্বে পুলিশ আড়পাড়া পূর্বপাড়া ফাঁকা মাঠের মধ্যে একটি পরিত্যক্ত ভবন থেকে জুয়োখেলার সরঞ্জামসহ কুমার কোটা গ্রামের রশিদ মিয়ার ছেলে আরব আলী (৩৫) ও আড়পাড়া দক্ষিণপাড়ার ফুল মিয়ার ছেলে শাহিনুর রহমান (৩০)- কে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জুয়োখেলায় ব্যবহৃত এক বান্ডিল তাস, নগদ ৬৪০ টাকা উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্যরা পালিয়ে গেলেও পুলিশ দুজনকে ধরতে সক্ষম হয়।
শালিখা থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আমি শালিখা থানায় যোগদান করার পর এলাকার আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে অপরাধীদের দমন,মাদক উদ্ধার,জঙ্গি,সন্ত্রাস নির্মূল করার জন্যে অভিযান পরিচালনা অব্যাহত রেখেছি। সেই অভিযানের অংশ হিসেবে রাতে জুয়ো খেলার সময় দুইজন জুয়াড়িকে আটক করা হয়।