শালিখায় শিক্ষার্থী নির্জলা হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

0

 

শালিখা (মাগুরা) সংবাদদাতা ॥ মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া আল-হেরা হাসপাতালে ভুল অপারেশনে স্কুল শিক্ষার্থী নির্জলা হত্যাকারীদের ফাঁসি এবং মামলার প্রধান আসামি কারিমুন্নেছার জামিন বাতিলের দাবিতে মানববন্ধন হয়েছে। বুধবার সকাল ১১ টায় উপজেলার আড়পাড়া ইউনিয়নের পুকুরিয়া গ্রামবাসীর আয়োজনে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধনে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্মল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মুন্সি আবু হানিফ, প্রেসক্লাব শালিখার সাধারণ সম্পাদক নওয়াব আলী, শালিখা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শহীদুজ্জামান চাঁদ প্রমুখ বক্তব্য রাখেন।