শালিখায় ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

0

শালিখা (মাগুরা) সংবাদদাতা ॥ শালিখায় মনিরুল ইসলাম (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক মনিরুল যশোরের বাঘারপাড়া উপজেলার পুকুরিয়া গ্রামের রবিউল ইসলামের ছেলে। শালিখা থানা পুলিশ জানায়, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সিংড়া বাজারে একটি চায়ের দোকানের সামনে থেকে ১০ বোতল ফেনসিডিল ও মোটরসাইকেলসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে থানায় একটি মামলা দেওয়া হয়েছে৷