শার্শায় ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক

0
ছবি: সংগৃহীত।

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ শার্শায় ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ১৬ বছরের এক কিশোরকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গত ১৪ জুলাই দিবাগত রাতে শার্শার আফিল জুট মিলের মধ্যে।

এ ব্যাপারে ১৫ জুলাই ধর্ষণের শিকার শিশুটির মা শার্শা থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ মামলার আধা ঘন্টার মধ্যে অভিযুক্ত কিশোরকে আফিল জুট মিলের মধ্যে থেকে আটক করেছে।

বাদীর লিখিত এজাহার সূত্রে জানা যায়, শার্শায় আফিল জুট মিলের স্টাফ কোয়ার্টারে উভয়ের পরিবার দীর্ঘদিন ধরে বসবাস করে। অভিযুক্ত কিশোর ১৪ জুলাই রাত আনুমানিক ১টার সময় বাদী রুমে না থাকার সুযোগে মিথ্যে কথা বলে বাদীর মেয়েকে দিয়ে তার রুমের দরজা খোলায়। এরপর তার কাছে থাকা গামছা দিয়ে বাদীর মেয়ের মুখ বেঁধে আফিল জুট মিলের স্টাফ কোয়ার্টারের ২৪ নম্বর রুমের নিজ শয়নকক্ষের ভেতরে নিয়ে যায়।

সেখানে বাদীর মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্কের কুপ্রস্তাব দেয়। বাদীর মেয়ে প্রস্তাবে রাজি না হওয়ায় ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করে।

পরে বাদী ঘটনার বিষয়ে তার মেয়ের মুখে বিস্তারিত শুনে ১৫ জুলাই থানায় লিখিত এজাহার দাখিল করেন। ধর্ষক শার্শার গোগা গ্রামের হারুন অর রশিদের ছেলে।

এ ব্যাপারে শার্শা থানার অফিসার অইনচার্জ সামিনুল হক জানান, শিশু ধর্ষণের অভিযোগে মামলা হওয়ার পর আফিল জুট মিলের স্টাফ কোয়ার্টারের ২৪ নম্বর রুম থেকে অভিযুক্ত কিশোরকে আটক করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।