কেশবপুরে নবম শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগ, আটক ১

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর)॥ কেশবপুরে নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ধর্ষক লাভলু মোল্লাকে (৩৫) গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে সাতবাড়িয়া বাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

তিনি কেশবপুর উপজেলার ভাল্লুকঘর গ্রামের নওশের মোল্লার ছেলে। ধর্ষণের ঘটনাটি গত ১৭ জুলাই দুপুরে ধর্ষকের নিজ বাড়িতে ঘটে।

থানা সূত্রে জানা গেছে, গত ১৭ জুলাই দুপুরে ভাল্লুকঘর গ্রামের লাভলু মোল্লা (৩৫) প্রতিবেশী মাদ্রাসা পড়ুয়া ৯ম শ্রেণির এক ছাত্রীকে তার বাড়িতে ডেকে নিয়ে যান। পরে তাকে ধর্ষণ করেন। এ ঘটনা উল্লেখ করে ধর্ষিতার মা লাভলু মোল্লার বিরুদ্ধে থানায় একটি ধর্ষণ মামলা করেন। মামলার পর থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার সাতবাড়িয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোছা. রোকসানা খাতুন বলেন, ৯ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিকে বুধবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। ধর্ষণের শিকার মেয়েটিকে ডাক্তারি পরীক্ষা সম্পন্নে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।