শার্শায় ১০ লিটার বাংলা মদসহ আটক ১

0
ছবি: সংগৃহীত।

শার্শা(যশোর)সংবাদদাতা ॥ শার্শা থানা পুলিশ ১০ লিটার বাংলা মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক মাদক ব্যবাসায়ী মো. সাদ্দাম হোসেন (৩২)। তিনি বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের রেজাউল ইসলামের ছেলে। ১৮ আগস্ট রাতে বাগআঁচড়া এলাকার বাগুড়ি বেলতলা এলাকার রেজাউলের কাঠের মিলের সামনে পাকা রাস্তা থেকে পুলিশ তাকে আটক করে।

এ সময় আটক সাদ্দামের কাছে থাকা ১০ লিটার বাংলা মদ জব্দ করা হয়।

শার্শা থানার অফিসার ইনচার্জ সামিনুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মাদকের একটি বড় চালান পাচার হচ্ছে। এমন সংবাদে শার্শা থানার এসআই শ্রীকান্ত বিশ্বাস একটি টিম নিয়ে অভিযান চালিয়ে বাগআঁচড়া এলাকার বাগুড়ি বেলতলা এলাকা থেকে সাদ্দাম হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে।

তিনি জানান, এ সময় আটক সাদ্দামের কাছে থাকা ১০ লিটার বাংলা মদ জব্দ করা হয়। ১৯ আগস্ট একটি মাদক মামলায় আটক সাদ্দাম হোসেনকে আদালতে প্রেরণ করা হয়েছে।