শার্শায় সাবেক ইউপি চেয়ারম্যান টিংকু আটক

0
ছবি: সংগৃহীত।

নাভারণ (যশোর) সংবাদদাতা ॥ শার্শায় অভিযান চালিয়ে কায়বা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, রাতের ভোটের সাবেক ইউপি চেয়ারম্যান, আওয়ামী শাসনামলে দক্ষিণ শার্শার ত্রাস ও বহু অপকর্মের হোতা হাসান ফিরোজ আহম্মেদ টিংকুকে আটক করেছে পুলিশ।

রোববার রাতে উপজেলার চালিতাবাড়ী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

শার্শা থানার অফিসার্স ইনচার্জ মারুফ হোসেন জানান, আটক হাসান ফিরোজ আহম্মেদ টিংকুর বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন থানায় ৪ টি মামলা রয়েছে। সরকার পরিবর্তনের পর থেকে তিনি পলাতক ছিলেন।

দীর্ঘদিন পর এলাকায় ফিরে নাশকতার পরিকল্পনা করছেন এমন গোপন খবরে বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে করা হয়। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।