শার্শায় যুবদল নেতার পিতা নূর-ইসলাম বদ্দী’র চিরবিদায়, জানাজা সম্পন্ন

0

বেনাপোল সংবাদদাতা ॥ পৃথিবীর মায়া ত্যাগ করে চিরবিদায় নিলেন শার্শা উপজেলার উলাশী ইউনিয়ন বিএনপির কর্মী এবং ৬ নং ওয়ার্ডের কন্যাদাহ গ্রামের কানিপাড়া যুবদল নেতা আশানুর রহমানের পিতা নূর-ইসলাম বদ্দী (৮৫)।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। গত বুধবার (১০ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮টার সময় নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ১ জন স্ত্রী, ২ জন ছেলে ও ৪ জন কন্যা সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার সকাল ১০টার সময় ৬ নং ওয়ার্ডের কন্যাদাহ গ্রামের কানিপাড়ায় মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। তাঁরই নাতি, মোঃ আলামিন হোসেন, জানাজার নামাজ পড়ান। নামাজ শেষে মরহুম নূর-ইসলাম বদ্দীকে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাযার নামাজে জাতীয়তাবাদী-বিএনপির বিভিন্ন স্তরের সিনিয়র নেতৃবৃন্দ সহ ধর্মপ্রাণ মুসলমান ও গ্রামবাসী উপস্থিত ছিলেন। তাঁরা মরহুমের আত্মার শান্তি কামনায় দোয়া করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা-খায়রুজ্জামান মধু, উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি-আব্দুল হামিদ, উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক-মোঃ সহিদ আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক-মোঃ মনিরুল ইসলাম মনি, উলাশী ইউনিয়ন বিএনপির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক-মিন্টু বিশ্বাস, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন এর ভারপ্রাপ্ত সভাপতি- তবিবুর রহমান তবিসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবিন্দ।