শার্শায় মেম্বার আশানুর হত্যার প্রধান আসামিসহ দুজন আটক

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের মেম্বার চাঞ্চল্যকর আশানুর জামান বাবলু হত্যা মামলার প্রধান আসামিসহ দুজনকে আটক করেছেন র‌্যাব সদস্যরা। রোববার সকালে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ললিতাবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন-শার্শা উপজেলার মহিষাকুড়া গ্রামের মৃত নুর আলীর ছেলে আব্দুল হাকিম (৫০) ও বালুন্ডা গ্রামের আব্দুর রশিদের ছেলে আসানুর রহমান (২৮)।
র‌্যাব-৬ সিপিসি-৩ যশোর ক্যাম্পের এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হেেয়ছে, পূর্ব শত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ২১ জুন বালুন্ডা বাজারে ইউপি মেম্বার আশানুর জামান বাবলুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে তার প্রতিপক্ষরা। এ ঘটনায় নিহতের পিতা রাহাজান আলী মোল্লা ২২ জুন বেনাপোল পোর্ট থানায় একটি মামলা করেন। তবে ওই ঘটনার পরপরই আসামিদের আটকের জন্য র‌্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এক পর্যায়ে গোপন সূত্রে খবর পাওয়া যায় হত্যা মামলার আসামিরা সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ললিতাবাড়ি এলাকায় অবস্থান করছেন। এই তথ্যের ভিত্তিতে রোববার সকাল সাড়ে ছয়টার দিকে সেখানে অভিযান চালিয়ে প্রধান আসামি আব্দুল হাকিম ও তার সহযোগী আসানুর রহমানকে আটক করা হয়। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকা-ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।