ইসলামী আন্দোলন যশোর জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি ও শপথ গ্রহণ

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার নবগঠিত কমিটির সদস্য পরিচিতি ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার প্রেসক্লাব যশোর মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতারা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আওয়াল। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) প্রভাষক মো. আব্দুল জলিল।

ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা সেক্রেটারি আলহাজ এইচ এম মহসিন শেখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাখার সহ-সভাপতি মোহাম্মদ আলী সরদার, মুফতি ফুরকান আহমেদ কাসেমী, আলহাজ আব্দুর রহিম, যুগ্ম সম্পাদক মাওলানা কাজী এমদাদুল্লাহ, সহকারী সম্পাদক মুফতি আবুজর বিন হাফিজ, সাংগঠনিক সম্পাদক গাজী শহিদুল ইসলাম ও মাওলানা আশিক বিল্লাহ, মুফতি আব্দুল করিম, প্রচার সম্পাদক হাফেজ মোহাম্মদ ইয়াহিয়া, দপ্তর সম্পাদক মুফতি মইন উদ্দিন, অর্থ ও প্রকাশনা সম্পাদক এ টি এম আক্তারুজ্জামান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা শফিকুর রহমান, দাওয়াহ ও জনশক্তি সম্পাদক হাফেজ আব্দুর রশিদ, আইন ও মানবাধিকার সম্পাদক আশরাফুল ইসলাম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী আবদুল কাদের এবং শিল্প ও বাণিজ্য সম্পাদক শফিকুল ইসলাম।

এ ছাড়া অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তদের মধ্যে নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক মুহাদ্দিস আমিরুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক মুস্তাকিম বিল্লাহ, সহ-দপ্তর সম্পাদক মুস্তাফিজুর রহমান, সহ-অর্থ ও প্রকাশনা সম্পাদক মাওলানা সেলিম আহমদ, সহ-প্রশিক্ষণ সম্পাদক কামরুজ্জামান, সহ-দাওয়াহ ও জনশক্তি সম্পাদক রুহুল আমীন, সহ-নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক আব্দুল আহাদ মানিক মোল্লা এবং জেলা কমিটির সদস্য সৈয়দ ইকবাল হোসেন টুকু ও আলহাজ শাহাবুদ্দিনসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।