শার্শায় বিএনপি নেতার মায়ের ইন্তিকাল, শোক

0

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের শার্শায় বিএনপি নেতা তরিকুল ইসলামের মা সুফিয়া খাতুন মঙ্গলবার সকালে ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সুফিয়া খাতুন শার্শা উপজেলার শ্যামলাগাছি পোতাপাড়া গ্রামের মৃত ইউসুফ আলীর স্ত্রী। এদিন বাদ আসর নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় শার্শা উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আশরাফুল আলম বাবু, শার্শা থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনি, বিএনপি নেতা আব্দুল ওয়াহেদ, শার্শা কৃষকদলের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, সহ-সভাপতি জয়নাল আবেদীন মন্টু, শার্শা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন, যুগ্ম আহবায়ক আব্দুর জুবায়ের শাওন, ওহিদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে বিএনপি নেতা তরিকুল ইসলামের মায়ের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি খায়রুজ্জামান মধু, সাধারণ সম্পাদক আবুল হাসান জহির, যুবদল কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন ও আশরাফুল আলম বাবু প্রমুখ।