শার্শায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

0

শার্শা (যশোর) সংবাদদাতা॥ শার্শায় প্রবাসীর স্ত্রী এক সন্তানের জননী লাভলী খাতুন (২৪) গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে শার্শার জিরেগাছা দায়পাড়া গ্রামে। গৃহবধূ লাভলী খাতুন জিরেনগাছা গ্রামের মৃত শাহাজান আলীর ছেলে প্রবাসী তরিকুল ইসলামের স্ত্রী।
স্থানীয়রা জানান, প্রবাসী তরিকুলের স্ত্রী লাভলী খাতুন তার ৭ বছরের মেয়েকে নিয়ে শ্বশুর বাড়িতে বসবাস করতেন। স্বামী বিদেশ থাকায় লাভলী খাতুন পাশের গ্রামের এক ব্যক্তির সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এই ঘটনা জানাজানি হলে রোববার সকালে লাভলী খাতুনের মা ছায়রা খাতুন মেয়ের বাড়ি জিরেনগাছায় বেড়াতে আসেন। তিনি এ কথা শুনে মেয়েকে বকাবকি করেন। তখন মায়ের ওপর রাগ করে লাভলী খাতুন বাজার থেকে গ্যাস ট্যাবলেট কিনে ঘরের দরজা দিয়ে তা সেবন করেন। প্রতিবেশীরা ঘরের দরজা ভেঙে লাভলী খাতুনকে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।সেখান থেকে উন্নত চিকিৎসার জন্যে তাকে যশোর ২৫০ হাসপাতালে রেফার করা হয় । সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে লাভলী খাতুন মারা যান। লাভলীর স্বামী বিদেশ থাকায় ও তার মা ছায়রা খাতুনের কারো বিরুদ্ধে কোন অভিযোগ না থাকায় সোমবার দুপুরে লাভলী খাতুনকে তার পিতার বাড়ি মহেশপুরে দাফন করা হয়।
শার্শা থানার অফিসার ইনচার্জ আমির আব্বাস বলেন, আত্মহত্যাকারী লাভলী খাতুনের স্বজনদের কোন অভিযোগ না থাকায় এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে ।