শার্শায় গাঁজাসহ যুবক আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুরে গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ লিটন হোসেন (২৭) নামে এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রাত সাড়ে নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ওসি সোমেন দাশের নেতৃত্বে এসআই শামীম হোসেন বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে লিটন হোসেন নামে ওই যুবককে আটক করেন। এ সময় তার হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। লিটন হোসেন শার্শা উপজেলার দুর্গাপুর দক্ষিণপাড়ার আজগর আলীর ছেলে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে।