শার্শার বাগআঁচড়ায় পূবালী ব্যাংকের ২০৬তম শাখার উদ্বোধন

0

আজিজুল ইসলাম, বাগআঁচড়া (যশোর) সংবাদদাতা ।। শার্শা উপজেলার বাগআঁচড়ায় পূবালী ব্যাংক লিমিটেডের ২০৬তম উপশাখার শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১০ টায় বাগআঁচড়া বাজারের হামিদ টাওয়ারের দ্বিতীয় তলায় এ ব্যাংকের উপশাখার উদ্বোধন করা হয়।

পুর্বালী ব্যাংক লিমিটেড এর সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও নাভারণ শাখা প্রধান দীপংকর মন্ডলের সভাপতিত্বে পূবালী ব্যাংক লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক ও খুলনা অঞ্চল প্রধান শেখ মো.সামছুদ্দোহা ব্যাংকের ২০৬ তম শাখার উদ্বোধন করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী মহাব্যবস্থাপক ও যশোর শাখা প্রধান কাজী সিহাবুল ইসলাম ও সহকারী মহাব্যবস্থাপক (আঞ্চলিক কার্যালয় খুলনা) মো.ফরিদ উদ্দীন।

অনুষ্ঠানে,বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন , আব্দুল কুদ্দুস বিশ্বাস, আব্দুল হামিদ, মনোয়ার হোসেন, জামাল উদ্দীন, আনোয়ার হোসেন বাবু ও পূর্বালী ব্যাংকের বিভিন্ন শাখার কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন