শার্শায় জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ২০ পরিবারের ৬০ সদস্য

0

বাগআঁচড়া (যশোর) সংবাদদাতা ।। ​যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় জামায়াতে ইসলামীর স্থানীয় রাজনৈতিক কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করে বিএনপিতে যোগ দিয়েছেন ২০টি পরিবারের ৬০ জন সদস্য।

রোববার সন্ধ্যায় বাগআঁচড়া বিএনপির স্থানীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে দলে যোগদান করেন।

​অনুষ্ঠানে শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাসের হাতে ফুল দিয়ে নতুন সদস্যরা যোগদান করেন। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা তাদের উষ্ণ অভ্যর্থনা জানান।

​যোগদানকারীদের পক্ষে মনিরুল হক বলেন, “জামায়াতের স্থানীয় কর্মকাণ্ডে আমরা দীর্ঘদিন ধরে অসন্তোষ বোধ করছিলাম। সার্বিক রাজনৈতিক পরিস্থিতি ও নিজেদের চিন্তা-চেতনা বিবেচনা করে জনকল্যাণমূলক কাজের স্বার্থেই বিএনপিতে আসার সিদ্ধান্ত নিয়েছি।”

​যোগদানকারী প্রধান সদস্যদের মধ্যে আরও রয়েছেন—জাহানারা, রোজিনা, সানজিদা, কোহিনূর, শুকজান, হাসনো আরা, রুপালি, মনিরুজ্জামান মনি, মিনু, ইসমাইল, রুমা, সালমা, আন্না, আবু তাহের, রেবেকা, জোসনা ও ঝরনা।

​বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোনায়েম হোসেন, সিনিয়র সহসভাপতি শাহাজান কবির, বাগআঁচড়া শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুর রহমান বাবু এবং বিএনপি নেতা ইসমাইল হোসেনসহ স্থানীয় নেতা-কর্মীরা।