বিলের বিরোধিতায় জাতীয় সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

0
জাতীয় সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট ।। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে উত্থাপিত দুটি বিলের বিরোধিতা করে সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করেছে বিরোধীদল। রোববার (৬ সেপ্টেম্বর) রাত আটটার দিকে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধীদলের সংসদ সদস্যরা যৌথভাবে কক্ষ ত্যাগ করেন।

সংসদ সূত্রে জানা গেছে, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম চলাকালে ‘জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬’ এবং ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’—এই দুই গুরুত্বপূর্ণ বিলের ওপর আলোচনা ওঠে।

প্রস্তাবিত বিল দুটির বেশ কিছু ধাপে আপত্তি জানিয়ে ও বিরোধিতা প্রকাশ করে বিরোধীদলীয় সংসদ সদস্যরা কথা বলেন। একপর্যায়ে বিল দুটির ওপর অসন্তোষ প্রকাশ করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ বিরোধীদলের সব সদস্য জাতীয় সংসদের অধিবেশন থেকে একযোগে বেরিয়ে যান।