শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে সহায়তার লক্ষ্যে ঝিকরগাছার হাজিরবাগ ইউনিয়ন বিএনপির প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা || আগামী ৯অক্টোবর শুরু হতে যাওয়া আসন্ন স্বারদীয় দূর্গাপুজা নির্বিঘ্নে উদযাপনে সহায়তার লক্ষ্যে ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়ন বিএনপি উদ্যোগে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল আসরবাদ দেওলি স্কুল মাঠে অনুষ্ঠিত প্রস্তুতিমুলক সভায় সভাপতিত্ করেন, হাজিরবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান। সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোর্তজা এলাহী টিপু, সাবেক যুগ্ম-আহবায়ক ইমরান হাসান সামাদ নিপুন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক মোহাম্মদ শহিদুল ইসলাম, সরদার শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য গোলাম কাদের বাবলু, সাবেক চেয়ারম্যান সরদার শাহাজাহান আলী, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জামশেদ আলী, সাবেক সাধারন সম্পাদক তমেজ উদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক মোনাজ্জেল হোসেন লিটন, সদস্য সচিব নাজমুল হক নাজু, পৌর যুবদলের আহবায়ক আরাফাত হোসেন কোমল, উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহীন আলম বিপ্লব প্রমূখ।