শামস-উল-হুদার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

0

স্টাফ রিপোর্টার ॥ দেশ বরেণ্য ক্রীড়া সংগঠক যশোর জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শামস-উল-হুদার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার তার ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বাদ আছর সংগঠনটির কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন,জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোকসেদ শফী,যুগ্ম-সম্পাদক এ বি এম আখতারুজ্জামান,শহীদ আহমেদ,কোষাধ্যক্ষ সোহেল মাসুদ হাসান টিটো, নির্বাহী সদস্য সোহেল আল মামুন নিশাদ,অ্যাড.নজরুল ইসলাম ,ইউসুফ হাসান,আনোয়ার হোসেন মুস্তাক, সাবেক ফুটবলার সৈয়দ মাশুক মো. সাথী, ক্রীড়া সংগঠক আজিজুল ইসলাম শুকুর প্রমুখ। এদিকে বাদ আছ পারিবারিক উদ্যোগে শহরের ঘোপ জেল রোড বায়তুল হুদা জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়। আগামীকাল বুধবার বাদ আছর দেশ বরেণ্য ক্রীড়া সংগঠকের নামে শহরতলী হামিদপুর স্থাপিত শামস-উল-হুদা ফুটবল একাডেমি মাঠে রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।