শামসুল হুদার স্মরণে আজ বিএনপির দোয়া মাহফিল

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শামসুল হুদার আত্মার মাগফিরাত কামনায় আজ রোববার দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। জেলা বিএনপির আয়োজনে বাদআছর দলীয় কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। দোয়া মাহফিলে দলের সর্বস্তরের নেতা-কর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু।