শরণখোলায় ৪২২ বীর মুক্তিযোদ্ধার মাঝে ডিজিটাল সনদ বিতরণ

0

 

শরণখোলা(বাগেরহাট) সংবাদদাতা ॥ বাগেরহাটের শরণখোলায় ৪২২জন বীর মুক্তিযোদ্ধার মাঝে ডিজিটাল সনদ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদ বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর ই আলম সিদ্দিকী, শরণখোলা থানার ওসি ইকরাম হোসেন, সাউথখালী ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য সাইফুল ইসলাম খোকন, সুন্দরবন সাব সেক্টরের যুদ্ধকালীন কমান্ডার এম আফজাল হোসাইন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার আব্দুল খালেক খান, ডেপুটি কমান্ডার হেমায়েত উদ্দিন বাদশা, শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন, সাবেক সভাপতি বাবুল দাস, সাংবাদিক আমিনুল ইসলাম সাগর প্রমুখ । অনুষ্ঠানে ২০৪জন বীর মুক্তিযোদ্ধার মাঝে স্মার্ট র্কাড বিতরণ করা হয় বলে জানান উপজেলা নির্বাহী অফিসার।