শরণখোলায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় মানববন্ধন

0

 

 

শরণখোলা (বাগেরহাট ) সংবাদদাতা ॥ বাগেরহাটেল শরণখোলায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় শোভাযাত্রা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শরণখোলা সম্মিলিত সম্প্রীতি উদ্যোগের (পিএফজি) আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ইমাম, পুরোহিত, ধর্মীয় নেতাসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার সকালে শরণখোলা প্রেসক্লাব চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে পাঁচরাস্তা মোড়ে গিয়ে মানববন্ধনে মিলিত হয়। সেখানে পিএফজির সভাপতি ইসমাইল হোসেন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নুর আলম সিদ্দিকী। বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সদস্য এম সাইফুল ইসলাম খোকন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, শিক্ষক নেতা অধ্যাপক সাব্বির আহম্মেদ মুক্তা, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবুল দাস, উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মুনিরুজ্জামান, আওয়ামী লীগ নেতা এম ওয়াদুদ আকন, তপু বিশ্বাস, যুবদলের আহবায়ক ইব্রাহীম মোল্লা প্রমুখ।