শরণখোলায় শ্রমিক লীগের নতুন কমিটি

0

 

শরণখোলা(বাগেরহাট) সংবাদদাতা॥ বাগেরহাটের শরণখোলায় জাতীয় শ্রমিক লীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। হেলাল তালুকদারকে সভাপতি ও মো. বাচ্ছু হাওলাদারকে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। গত বৃহস্পতিবার জাতীয় শ্রমিক লীগ বাগেরহাট জেলা কমিটির সভাপতি রেজাউর রহমান মন্টু ও সাধারণ সম্পাদক খাঁন আবু বক্কর সিদ্দিক স্বাক্ষরিত এক পত্রে আগামী তিন বছরের জন্য ওই কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে আট জন সহসভাপতি, ৩জন যুগ্ম-সাধারণ সম্পাদক, এক জন সাংগঠনিক সম্পাদক, দুইজন সহ সাংগঠনিক সম্পাদক, একজন প্রচার ও প্রকাশনা সম্পাদক, দুইজন সহ প্রচার সম্পাদক, দুইজন দপ্তর সম্পাদক, একজন সহ দপ্তর সম্পাদক, একজন অর্থ বিষয়ক সম্পাদক, একজন সহ অর্থবিষয়ক সম্পাদক, একজন আইন সম্পাদক, একজন সহআইন সম্পাদক, একজন শিক্ষা সাহিত্য ও গবেষণা বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন পদ রয়েছে। এছাড়া রয়েছে ২৬ জন কার্যকরী সদস্য।