শরণখোলায় বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

0

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ শরণখোলায় বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। পুলিশ এ ঘটনায় অভিযুক্ত ফয়জুল ইসলাম ওরফে মিজানকে গ্রেফতার করেছে। ভুক্তভোগী ওই কিশোরীকে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে ডাক্তারি পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
শরণখোলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুব্রত কুমার জানান, উপজেলার সোনাতলা গ্রামের একটি জেলে পরিবারের গৃহকর্তা ২৩ সেপ্টেম্বর সুন্দরবনে মাছ ধরতে যান। গৃহবধূ তার বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী কন্যাকে পার্শ্ববর্তী ফুফুর বাড়িতে রেখে ছেলেকে নিয়ে চিকিৎসার জন্য খুলনায় যান।
এই সুযোগে গত ২৫ সেপ্টেম্বর রাত ১০টার দিকে প্রতিবেশী আলী আকবর বুলুর ছেলে ফয়জুল ইসলাম মিজান ওই কিশোরীকে ধর্ষণ করে। খুলনা থেকে তার মা বাড়িতে ফিরলে কিশোরী ধর্ষণের কথা খুলে বলে। ঘটনা শুনে কিশোরীর মা শরণখোলা থানায় মামলা করলে পুলিশ বৃহস্পতিবার দিবাগত রাতে ফয়জুল ইসলামকে গ্রেফতার কওে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। এছাড়া কিশোরীকে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে ডাক্তারি পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।