শরণখোলায় ঘর খেকে সাপ উদ্ধার

0

বাগেরহাট সংবাদদাতা॥ বাগেরহাটের শরণখোলায় বসত ঘর থেকে ৬ ফুট লম্বা একটি একটি দাঁড়াস সাপ উদ্ধার করা হয়েছে। রোববার (১৯ মার্চ ) সকালে উপজেলার চালরায়েন্দা গ্রামের কালাম জমাদ্দারের বসতঘরের বাড়ান্দা থেকে সাপটিকে উদ্ধার করা হয়। পরে সুন্দরবনে অবমুক্ত করা হয় সাপটিকে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা স্টেশন কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, বাড়ির মালিকের খবরে স্থানীয় সামসু সাপুড়ে নামের এক ব্যক্তি সাপটি আটক করেন। পরে বনরক্ষি, ওয়াইল্ড টিম ও বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের সদস্যরা সাপটিকে উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেন। দুপুরে শরণখোলা রেঞ্জ সংলগ্ন বনে অবমুক্ত করা হয় সাপটিকে। দাঁড়াস সাপটি প্রায় ৬ ফুট লম্বা।
তিনি বলেন, দাঁড়াস সাপ সাধারণত ধানক্ষেতে থাকে। এরা ঈদুর খেয়ে জীবনযাপন করে। সাপগুলো মানুষের তেমন কোন ক্ষতি করে না। আমরা সাপটিকে বনে অবমুক্ত করেছি।