শরণখোলায় অহিংস দিবসে মানববন্ধন

0

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা॥ বাগেরহাটের শরণখোলায় আর্ন্তজাতিক অহিংস দিবস উপলক্ষ্যে মানববন্ধন করেছে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)। সোমবার সকালে শরণখোলা প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন বাদশা, আবু জাফর জব্বার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মেজবা উদ্দিন খোকন, আব্দুল ওয়াদুদ আকন, জাতীয় পার্টির সাংগঠনিক সম্বপাদক আবুল কালাম আকন, পিএফজির সমন্বয়কারী ও শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন প্রমুখ।