শফিউল বারী বাবুর রুহের মাগফিরাত কামনায় যশোরে জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর রুহের মাগফিরাত কামনায় যশোরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে মঙ্গলবার বাদ আসর জেলা বিএনপি কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমীর ফয়সাল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা তরফদার রয়েল, নগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল বাশার সুজন এবং সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজু আহমেদ প্রমুখ।