লোহাগড়ায় বীর মুক্তিযোদ্ধার ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

0

লোহাগড়া(নড়াইল)সংবাদদাতা॥ নড়াইলের লোহাগড়ায় বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার কাজী ছানোয়ার হোসেনের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ জুন) সকালে লোহাগড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার কাজী ছানোয়ার হোসেন। তিনি অভিযোগ করেন, জমাজমি নিয়ে আমার সাথে প্রতিবেশী লোহাগড়া পৌরসভার গোপিনাথপুর গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে সাইদ সিকদার, জাহিদ সিকদার, জাকির সিকদারের বিরোধ চলছিলো। গত ১৭ জুন সন্ধ্যায় সাইদ, জাহিদ ও জাকিরের নেতৃত্বে ৭-৮ জন আমার বাড়িতে প্রবেশ করে আমাকে মারপিট করে হুমকি দেয়। ওই সময় লোহাগড়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমাকে উদ্ধার করে। তিনি বলেন, আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও জেলা পরিষদের সদস্য সৈয়দ শামসুল আলম কচি, বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা বাবু মিয়া, বীর মুক্তিযোদ্ধা ফিরোজ হোসেন ও জেলা যুবলীগ নেতা শেখ সদর উদ্দিন শামীম।