বাগেরহাটে অধিগ্রহণকৃত জমির মালিকদের টাকা প্রদান

0

 

বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাটে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত জমির মালিকদের মাঝে ক্ষতিপূরণ বাবদ ৫ কোটি ১৪ লাখ ৬২ হাজার ৮০৭ টাকার চেক প্রদান করা হয়েছে। আজ বুধবার দুপুরে বাগেরহাটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান ক্ষতিগ্রস্থদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন। এসময়, অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মাদ রিজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শাহিনুজ্জামান, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা রোহান সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, ‘আমরা চাই জনগণের সেবা দিতে। জনগণ তাদের জমি সরকারের উন্নয়ন কাজে দিয়ে যদি ভোগান্তিতে পড়ে, এর থেকে কষ্টের কিছু নেই। এজন্য তাদেরকে ডেকে আমরা ক্ষতিপূরণের টাকার চেক প্রদান করেছি।’ অধিগ্রহণ সংক্রান্ত কোন কাজ অথবা ক্ষতিপূরণের টাকা পাইয়ে দেওয়ার জন্য যদি কোন ব্যক্তি বা কর্মকর্তা ঘুষ দাবি করে তাহলে সরাসরি জেলা প্রশাসককে জানানোর অনুরোধ করেন তিনি।