লোকসমাজের প্রথম ক্রীড়া রিপোর্টার চিন্ময় সাহা ক্রীড়া লেখক সমিতি পুরস্কারে জন্য মনোনীত

0

দৈনিক লোকসমাজের সাবেক ক্রীড়া রিপোর্টার চিন্ময় সাহা বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি পুরস্কার পাচ্ছেন। তিনি বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি যশোর জেলা শাখার সভাপতি। আগামীকাল শুক্রবার বিকেল সাড়ে চারটায় ঢাকার একটি অভিজাত হোটেল বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে তাকে পুরস্কার প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিদ্যুৎ খনিজ ও জ্বালানী উপদেষ্টা ফাওজুল কবির খান। উল্লেখ্য চিন্ময় সাহা দৈনিক লোকসমাজের প্রথম ক্রীড়া রিপোর্টার ছিলেন।