যশোরে ডিবি পুলিশের অভিযানে ১২০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

0

স্টাফ রিপোর্টার, লোকসমাজ : যশোর শহরের বেজপাড়া এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৭টা ৪০ মিনিটের দিকে কোতোয়ালি মডেল থানার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বেজপাড়া টিবি ক্লিনিক মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখার এসআই মো. কামাল হোসেনের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় টিবি ক্লিনিক মোড়ের অমিতের দোকান (সিকদার স্টোর) সংলগ্ন পাকা সড়ক থেকে মো. ফারুক হোসেন ওরফে বাপ্পি (২৯)-কে ১০০ পিস এবং হাসান হাবিব ওরফে আকাশ (২৬)-কে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

যশোরে ডিবি পুলিশের অভিযানে ১২০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতারগ্রেফতার ফারুক হোসেন বেজপাড়া এলাকার আনসার ক্যাম্প সংলগ্ন এলাকার বাসিন্দা। তিনি আনোয়ার হোসেন ও সুমি বেগমের ছেলে। অপরদিকে হাসান হাবিব পুরাতন কসবা আমবাগান এলাকার বাসিন্দা। তিনি আমির আলী ও রহিমা বেগমের ছেলে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।