রোহিঙ্গা ক্যাম্প থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ৩, বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ৪৩ হাজার ৬০০ পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ২৭ রাউন্ড গুলিসহ তিন জনকে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

মঙ্গলবার (১৯ মে) ভোরে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১ (ইস্ট) এলাকায় এ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। অভিযানে লাম্বাশিয়া ক্যাম্পের অপারেশন ইনচার্জ পুলিশ পরিদর্শক জানে আলম মুনশীর নেতৃত্বে এপিবিএনের একটি বিশেষ টিম অংশ নেয়।

আটকরা হলেন মো. জাহিদ হোসেন (৩৮), নুর সেহেরা (১৮) ও আব্দুল হামিদ (৩২)।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে রোহিঙ্গা নাগরিক দিল মোহাম্মদের বসতঘরে ইয়াবা কেনাবেচার খবর পেয়ে অভিযান চালানো হয়।

এ ব্যাপারে উখিয়া থানার ওসি মুজিবুর রহমান বলেন, আটকদের বিরুদ্ধে থানায় মামলা রুজু করে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।