রোটারি ডিস্ট্রিক্ট-৬৪: সেন্ট্রাল ডেপুটি কোঅর্ডিনেটর হলেন কাজী আজিজুর রহমান রনি

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ রোটারি আন্তর্জাতিক ডিস্ট্রিক্ট-৬৪-এর ২০২৬–২০২৭ রোটারি বর্ষ উপলক্ষে আয়োজিত ‘টিম লার্নিং সেমিনারে’ নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ডিস্ট্রিক্টের সেন্ট্রাল ডেপুটি কোঅর্ডিনেটর (এডমিন) পদে নির্বাচিত হয়েছেন কাজী আজিজুর রহমান রনি।

শনিবার ঢাকার মহাখালীর এস কে এস কনভেনশন হলে এই সেমিনারের আয়োজন করা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিপুলসংখ্যক রোটারিয়ান এতে অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কান্ট্রি কোঅর্ডিনেটর পিডিজি ইশতিয়াক জামান, ডেপুটি কান্ট্রি কোঅর্ডিনেটর পিডিজি এ কে এম শামসুল হুদা এবং ডিস্ট্রিক্ট-৬৪-এর চিফ কোঅর্ডিনেটর (এডমিন) মাহমুদুল হাসান।

এ সময় অন্যান্য পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর এবং নবনিযুক্ত অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটরসহ আমন্ত্রিত রোটারিয়ানরা উপস্থিত ছিলেন। নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ফুল দিয়ে বরণ করে নেন সংগঠনটির সদস্য ও আমন্ত্রিত অতিথিরা।