রামপালে স্বাস্থ্য বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা॥ রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিকের প্রতিনিধিদের নিয়ে স্বাস্থ্য ও স্যানিটেশন বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে রামপালের ঝনঝনিয়া হাসপাতালের হলরুমে বাঁধন মানব উন্নয়ন সংস্থার এফোরটি প্রকল্পের সমন্বয়কারী সোহাগ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল।
অ্যাক্টিভিস্টা রামপালের আয়োজনে, বাঁধন মানব উন্নয়ন সংস্থা ও অ্যাকশন এইড বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাকশন এইড বাংলাদেশের কর্মকর্তা সুইট খান, প্রেসক্লাব রামপালের সভাপতি এমএ সবুর রানা, আবু তালেব, প্রজেক্ট অফিসার সানি জোবায়ের, ইয়ুথ বাগেরহাটের উপদেষ্টা অর্নব মিস্ত্রি প্রমুখ।