রামপালে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ রামপাল পু্লশি এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতার সুমন মল্লিক উপজেলার জিয়লমারী গ্রামের মোশারেফ মল্লিকের ছেলে। গত মঙ্গলবার রাত ১০ টার দিকে সুমনকে তার গ্রাম জিয়লমারী থেকে গ্রেফতার করে পু্লশি। আদালতে সে এক বছরের সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। সাজাপ্রাপ্ত সুমনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান রামপাল থানার ওসি এস এম আশরাফুল আলম।