রামপালে ব্লাড ডোনার্স ক্লাবের সভা অনুষ্ঠিত

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা॥ রামপাল ব্লাড ডোনার্স ক্লাবের উদ্যোগে মাসিক সভা ও সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে ক্লাবের সভাপতি রবিউল ইসলাম রবির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন রামপাল থানা অফিসার ইনচার্জ এসএম আশরাফুল আলম। ওই সময় তিনি সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস কর্মশালায় বিভিন্ন তথ্য -উপাত্ত উপস্থাপন করেন।
ক্লাবের পক্ষ থেকে প্রধান অতিথির হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন রামপাল ব্লাড ডোনার্স ক্লাবের সদস্যরা। ক্লাবের অর্থ সম্পাদক হাওলাদার মেশকাতের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন ক্লাবের উপদেষ্টা সংবাদিক মুনাওয়ার রনি, উপদেষ্টা এমদাদুল হক পাটোয়ারী প্রমুখ।
প্রধান অতিথি এসএম আশরাফুল আলম তার বক্তব্যে ক্লাবের রক্ত যোদ্ধাদের প্রশংসা করেন । তিনি সাইবার ক্রাইম থেকে দূরে থাকার জন্যে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।