রামপালে বিভিন্ন মামলায় গ্রেফতার ৫

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা॥ রামপাল থানা পুলিশ রোববার রাতে অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারদের সোমবার (১০ জুলাই) সকালে বাগেরহাটের আদালতে প্রেরণ করা হয়েছে। তারা হলেন, উপজেলার সন্তোষপুর গ্রামের আব্দুল হামিদ শেখের ছেলে নাহিদ শেখ (১৯) ও একই গ্রামের কিশোর সিফাতুল্লাহ (১৬)।
রোববার রাত সোয়া ১১ টার দিকে খুলনা-মোংলা রেললাইনের ওপরে এসআই খন্দকার আব্দুল মবিন অভিযান পরিচালনা করেন। ওই সময় ৪৭ গ্রাম গাঁজাসহ নাহিদ ও কিশোর সিফাতুল্লাহকে আটক করেন। তাদের বিরুদ্ধে রামপাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে। অন্য ওয়ারেন্টভুক্ত আসামিদের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে সাজাপ্রাপ্ত আসামির ১ জন সিআর ও অপর ২ জন জিআর মামলার আসামি বলে পুলিশ জানায়। রোববার রাতে রামপালের বিভিন্ন স্থানে অভিযান চালান এসআই ইসমাইল, এএসআই ফজলুল করিম, এএসআই মিঠুন কুমার ঢালী। ওই সময় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিরা গ্রেফতার হন। এ বিষয়ে রামপাল থানার ওসি এসএম আশরাফুল আলম মাদকসহ এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের ধরা হয়েছে বলে সাংবাদিকদের নিশ্চিত করেন।