রামপালে নদীতে ঝাঁপ দিয়ে ভ্যানচালক নিখোঁজ

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা॥ মোংলা-ঘোষিয়াখালী চ্যানেলের বগুড়া পয়েন্টে নদীতে ঝাঁপ দিয়ে আবু হানিফ (৩৫) নামের এক ভ্যানচালক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ওড়াবুনিয়ার পার্শ্ববর্তী মোংলা ঘোষিয়াখালী চ্যানেলে।
বাগেরহাটের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং রামপাল ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ হানিফকে উদ্ধারে অভিযান পরিচালনা করেছে। খবর পেয়ে রামপাল থানার ওসি এসএম আশরাফুল আলম ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছেন।
নিখোঁজ হানিফের পিতা ইলিয়াস শেখ জানান, বৃহস্পতিবার দিনগত রাত ৩ টার দিকে আবু হানিফ নদীতে ঝাঁপ দেন। এরপর আর ওঠেননি।। পরে শুক্রবার ভোরে রামপাল থানা ও রামপাল ফায়ার সার্ভিসের সদস্যদের খবর দেয়া হয়।
ফায়ার সার্ভিস বাগেরহাটের উপপরিচালক মো. গোলাম সরোয়ার জানান, খবর পেয়ে রামপাল স্টেশনের ও খুলনার ডুবুরি দল নিখোঁজ হানিফকে নদী থেকে উদ্ধার অভিযান পরিচালনা করছে।