রামপালে দাউদখালী নদীর ব্রিজ নির্মাণের উদ্বোধন

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা॥ বাগেরহাটের রামপালের দাউদখালী নদীর ওপরে নির্মাণাধীন ব্রিজের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি বুধবার সকালে এ নির্মাণ কাজের উদ্বোধন করেন। ব্রিজটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বাগেরহাট।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, ভাইস চেয়ারম্যান শেখ নূরুল হক লিপন, রামপাল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো, গোলজার হোসেন, বাগেরহাটের এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী জ্যোতির্ময় মহন্ত, জেলা পরিষদ সদস্য মনির আহমেদ প্রিন্স, সার্ভেয়ার উজ্জ্বল কুমার, ব্রীজ ইন্জিনিয়ার মো. শামীম হোসেন, সাইড ইন্জিনিয়ার মো. আকরাম হোসেন, প্রেসক্লাব রামপালের সভাপতি এম এ সবুর রানা, সাধারণ সম্পাদক সুজন মজুমদার প্রমুখ।