রামপালে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা॥ বাগেরহাটের নবাগত জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসানের সাথে উপজেলা প্রশাসন, শিক্ষক ও সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুৃধবার বিকেলে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় হয়। এ সময় প্রশাসনের বিভিন্ন কর্মকা- নিয়ে আলোচনা করা হয়।
বিকেলে উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে মতবিনিময় করেন তিনি। শিক্ষকদের সমস্যার কথা শোনেন।
এরপর জেলা প্রশাসক উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে কথা বলেন। এ সময় তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। বক্তব্য দেন, প্রেসক্লাব রামপালের সভাপতি এমএ সবুর রানা, সিনিয়র সহসভাপতি মল্লিক মোতাহার হোসেন, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, সাবেক সাধারণ সম্পাদক এএইচ নান্টু, সদস্য লায়লা সুলতানা, মুর্শিদা পারভীন, তুহিন মোল্লা প্রমুখ।