রামপালে জেন্ডার সংবেদনশীল জনসেবা নিশ্চিতকরণে সভা

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ রামপালে স্থানীয় পর্যায়ে জেন্ডার সংবেদনশীল জনসেবা নিশ্চিতকরণের জন্য এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় বাঁধন মানব উন্নয়ন সংস্থা এবং একশন এইড বাংলাদেশের সহযোগিতায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নাসির উদ্দীন, বাঁধনের প্রকল্প সমন্বয়কারী খন্দকার মোস্তাফিজুর ইসলাম, প্রেসক্লাব রামপালের সিনিয়র সহ সভাপতি মোতাহার হোসেন মল্লিক, পেড়িখালী ইউপি ইউপি সচিব রাজীব মজুমদার, ডাক্তার সুদর্শন বিশ্বাস, মহিলা ইউপি সদস্য করেনা বেগম হেনা, উপসহকারী কৃষি কর্মকর্তা বীথি পারভিন, মহিদুল ইসলাম, বিজলী আক্তার প্রমুখ।
সভায় স্থানীয় পর্যায়ে জেন্ডার সংবেদনশীল জনসেবা নিশ্চিত করতে সরকারি বেসরকারি সকলের সহযোগিতা কামনা করা হয়।