রামপালে গাঁজাসহ দুই ব্যবসায়ী আটক

0

রামপাল (বগেরহাট) সংবাদদাতা॥ রামপাল থানা পুলিশ পৃথকভাবে অভিযান চালিয়ে ৮২ গ্রাম গাঁজাসহ দুই কারবারিকে আটক করেছে। এ ঘটনায় রামপাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলাদা দুইটি মামলা দায়ের হয়েছে।আটকদের আদালতে প্রেরণ করা হয়েছে। আটকরা হলেন, উপজেলার গোবিন্দপুর গ্রামের কওসার শেখের ছেলে শিমুল শেখ (৩৫) ও চিত্রা গ্রামের আমিনুল ইসলামের ছেলে মোহাইমিনুল ইসলাম (২০)।
রামপাল থানার এসআই শ্রীবাস কুন্ডু শনিবার (২৭ মে) রাত ৮ টার দিকে গোবিন্দপুর গড়ের কোনা মসজিদের সামনের রাস্তা থেকে ৪২ গ্রাম গাঁজাসহ শিমুলকে আটক করেন। অপরদিকে এসআই নাসির উদ্দিন শনিবার রাত পৌনে ১২ টার দিকে চিত্রা গ্রামের মোহাইমিনুল ইসলামের বাড়ির সামনের রাস্তার ওপর থেকে ৫০ গ্রাম গাঁজাসহ মোহাইমিনুলকে আটক করেন।
রামপাল থানার ওসি এসএম আশরাফুল আলম দুই মাদক কারবারিকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধ অভিযান চলছে। আমার দায়িত্ব পালনকালীন কোন মাদক কারবারি এলাকায় থাকতে পারবে না।