রামপালে গাঁজাসহ আটক ১

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা॥ রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে মো. রাজু শেখ (২২) নামের এক মাদক কারবারিকে গাঁজাসহ আটক করেছে। তার বিরুদ্ধে রামপাল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে। আটক রাজুকে শুক্রবার সকালে বাগেরহাটের আদালতে প্রেরণ করা হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার তাপবিদ্যুৎ কেন্দ্রের সিমপ্লেক্স গেটের সামনে এসআই দিনেশ ঘোষ অভিযান পরিচালনা চালান। ওই সময় রাজুকে ৪৬ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। এ বিষয়টি রামপাল থানার ওসি এসএম আশরাফুল আলম নিশ্চিত করেছেন।