রামপালে কৃষক ওমর ফারুক হত্যায় ৫ জনকে আসামী করে থানায় মামলা দায়ের

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা॥ রামপালের উজলকুড় গ্রামের কৃষক ওমর ফারুক হত্যার ঘটনায় ৫ জনসহ অজ্ঞাত ৫/৬ জনকে আসামী করে রামপাল থানায় একটা হত্যা মামলা দায়ের হয়েছে। শুক্রবার রাতে মামলাটি করেন নিহতের ভাই আশিকুর রহমান। মামলার আসামিরা হলেন, সিদ্দিকুর শেখ, কামাল হোসেন, জামাল হোসেন, আলী ও নাসুমা। উল্লেখ, গত বুধবার বিকাল সাড়ে ৫ টায় হাসে ধান খাওয়াকে কেন্দ্র করে বাকবিতন্ডার এক পর্যায়ে উজলকুড় গ্রামের পিচপাকা রাস্তার মাথায় আসামীরা উপর্যুপরি কুপিয়ে আহত করেন। গুরুতর আহত অবস্থায় ওমর ফারুককে খুমেক হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা সাড়ে ৭ টায় ওমর ফারুক মারা যান। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কোন আসামি ধরতে পারেনি। রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো, সামসুদ্দীন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন আসামিদের ধরার জোর চেষ্টা চলছে।